আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

ঝরে যাওয়া গল্প শুনি-অনন্যা হক

মাগুরা প্রতিদিনের সম্মানীত পাঠকদের জন্যে কবি ও সাহিত্যিক অনন্যা হক এবার লিখেছেন-ঝরে যাওয়া গল্প শুনি।
বরাবরের মতোই তিনি তার কবিতায় সুনিপুনভাবে তুলে ধরেছেন প্রকৃতি ও প্রেমের সুন্দর অবয়ব।

ঝরে যাওয়া গল্প শুনি
-অনন্যা হকের কবিতা

সন্ধ্যা নেমে এলেই আমি নিজের কাছে এসে
বসি,বিদায়ের ঘন্টাধ্বনি বাতাসে প্রকম্পিত হয়,
পাখিদের আওয়াজ মৃদু হয়ে আসে।
সন্ধ্যা নেমে এলেই মায়াবী আঁধারের ঘোরে আলোয় প্রস্ফুটিত সত্তা
ধোঁয়াশার চাদরে ঢেকে নিস্তব্ধ রাতের
মতো একা হয়ে যায়।

এতদিনের জীবনের জমা খরচের হিসাব সন্ধ্যা আকাশে কেমন অবলীলায় বিলীন হয়ে যায়।
আমি আমাকেই হেঁটে যেতে দেখি,
আমাকেই হেঁটে যেতে দেখি আঁধার ভেদ করে
তোমার সাথে,নিয়ন বাতির আলোয় এক
কল্পলোকের স্বপ্নরাঙা মধুরতায়।

যে কথা আজ বলতে পারি না,
যে প্রেমকে স্পর্শ করতে পারি না,
যে স্বপ্নগুলো আজ অধরা,
কেমন করে এসে বুকের মধ্যে জড় হয়,
ঐ যে সন্ধ্যা আকাশের তারার মতো
ধীরে ধীরে প্রজ্জ্বলিত হয়ে আবার অস্ফুট হয়।

হিমেল হাওয়ার পরশে
অহর্নিশ স্মৃতির পাখিরা ডানা ঝাপটায়,
উন্মুখ হয়ে থাকি যে সুন্দরের জন্য,
আঁধারের পথ বেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে,
আমি খিলখিল করে হেসে উঠি এক
চপলা যুবতীর মতো,
এক সহজ নারীর মতো।

এই তো বসে আছি,মনোহারিণী হেমন্তের রাতে স্নিগ্ধ চাঁদের আলোয় সিক্ত হয়ে,
শিশিরের টুপটাপ শব্দ ঘর থেকে ডেকে নিয়ে যায় আঙিনার জোছনালোকে।

এক রাতের অতিথি পারিজাত শিউলি সবুজ পাতার উপরে শিশির মেখে ভিজে বসে থাকে,
আমি সুগন্ধি বাতাস মেখে তার ঝরে যাওয়া
গল্প শুনি।

এই তো এখনও রাতের গন্ধরাজের সুবাস মেখে দাঁড়িয়ে থাকি
খোলা ছাদের প্রান্তে এসে তোমার হেঁটে চলার পথের দিকে চেয়ে।
আমি চপলা যুবতীর মতো,
সহজ নারীর মতো,
এক প্রগাঢ় প্রেমে জীবনের কাছে নত হই,
আমি বারবার এই আমি,সেই আমিতে
একাকার হয়ে যাই!

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology