আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

ডুসামের নতুন কমিটিতে নাহিদ সভাপতি এবং আরমান সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব মাগুরা-ডুসাম এর সভাপতি হিসেবে এফ রহমান হলের আসিফ ইকবাল নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়া হলের শাহ আরমান ফকিরকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার ডুসামের প্রাক্তণ সভাপতি খন্দকার আজিমুশ্বান উদয় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি বিশ্বাস আগামি এক বছরের জন্যে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

ডুসামের নব গঠিত একুশ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস সেতু (কুয়েক মৈত্রী হল), রাজীব ঘোষ (জগন্নাথ হল), শরীফা নাজনীন ইভা (বঙ্গমাতা হল), এনামুল হক সোহান (বিজয় ৭১ হল), যুগ্ম সাধারণ সম্পাদক তানসেন শেখ (বঙ্গবন্ধু হল), সুস্মিতা স্বর্ণালী হোসেন (বঙ্গমাতা হল), হাসিবুল ইসলাম (বিজয় ৭১ হল), লুবনা আক্তার (বঙ্গমাতা হল), সাংগঠনিক সম্পাদক মো: আল-আমিন (শহীদুল্লাহ হল), আবদুর রহমান (এসএম হল), সুবর্ণ শশী (বঙ্গমাতা হল), জান্নাতুল জ্যোতি (কুয়েত মৈত্রি হল), প্রচার সম্পাদক অর্পিতা রায় শাওন (কুয়েত মৈত্রি হল), দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রিয়াদ (এসএম হল), আপ্যায়ন সম্পাদক রক্তিম সাহা (জগন্নাথ হল), ক্রীড়া সম্পাদক মোসা: এহসানুল হক (জহুরুল হক হল), সাংস্কৃতিক সম্পাদক মোসা: তাসলিমা মিশু (রোকেয়া হল), অর্থ সম্পাদক সুমন পাল (জগন্নাথ হল) এবং ছাত্রবৃত্তি সম্পাদক হোসাইন মোহাম্মদ পলাশ (সূর্য্যসেন হল)নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিকে আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং কর্ম পরিকল্পনা প্রকাশ করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology