আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ঢাকার বাসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাগুরার আরিফের ঝুলন্ত লাশ

মাগুরা প্রতিদিন ডটকম: রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে সৈয়দ আরিফ আহমেদ দরুদ (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র আরিফ মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ আকতার আহমেদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির পাঁচ তলা বাড়ির ৪র্থ তলা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার এসআই মমিনুর রহমান জানান, রামপুরার বাসাটিতে মা রেবেকা আকতার ও বোন সৈয়দা ফেরদৌসীর সঙ্গে থাকতেন আরিফ।

এসআই আরও জানান, আরিফের মা ও বোন গত বৃহস্পতিবার একটি দাওয়াতে ফরিদপুর গিয়েছেন। এ সময় বাসায় একাই ছিলেন আরিফ আহমেদ দরুদ। শুক্রবার দিবাগত রাত ৪টা পর্যন্ত পরিবারসহ বিভিন্ন জনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছে। কিন্তু শনিবার সকালে তাকে ফোনে না পেয়ে আরিফের খালা সাইফুন্নাহার পাপিয়া ওই বাসায় যান। তখন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ি মালিকের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন আরিফ। এ থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology