আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

দুই দফায় পজিটিভ পালিয়ে যাওয়া করোনা রোগিকে মাগুরার আড়পাড়া থেকে উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকা ও যশোরে দুই দফায় নমুনা পরীক্ষায় পজিটিভ এক করোনা রোগিকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আড়পাড়া বাজারের একটি ভাড়া বাড়িতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করছিলেন। পুলিশ তাকে উদ্ধারের পর শনিবার ওই বাড়িটি লক ডাউন ঘোষণা করেছে। এছাড়া ওই পরিবারের আরো ৭ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ মে ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে কর্মরত ওই যুবকের নমুনা পরীক্ষার পর পজিটিভ হলে সে সেখান থেকে পালিয়ে যশোর চলে আসে। এরপর সে ২২ মে তারিখে আবার যশোর থেকে তার নমুনা পরীক্ষায় আবারো পজিটিভ হিসেবে শনাক্ত হলে নতুন করে যশোর থেকে সে পালিয়ে যায়।

পরপর দুইবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ওই যুবক নমুনা পরীক্ষার সময়ে তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢ়িখালি হিসেবে উল্লেখ করলেও পালিয়ে যাওয়ার পর পুলিশ তাকে গ্রামের বাড়িতে খুঁজে পায়নি। পরবর্তিতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের একটি বাড়িতে খুঁজে পাওয়া যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মাগুরা সিভিল সার্জনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে মোবাইল ট্রাকিং করে তাকে আড়পাড়া বাজারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, সে মোবাইল বন্ধ করে পালিয়ে বেড়িয়ে অপরাধ করেছে। এ সময়ে সে ঢাকা, যশোর এবং মাগুরার বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করেছে। তার মাধ্যমে আরো অনেকে সংক্রমিত হতে পারে। সেটি খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য বিষয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology