আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

নিজেদের রেশন নিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের পাশে সেনা সদস্যরা

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সর্বসাধারণকে ঘরে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছে। এ পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ বিশেষত যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, তাদের জীবন ধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে যশোর অঞ্চলের বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এই মানুষগুলোকে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

এর পরিপ্রেক্ষিতে মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইলসহ অন্যান্য অঞ্চলে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক দুস্থ মানুষদের কে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে অত্যন্ত প্রশংসিত হয়েছে।

এই ত্রাণ মূলত সেনাবাহিনী তাদের নিজস্ব রেশন থেকে প্রদান করেছে এবং কিছু কিছু দ্রব্যাদি যা রেশন হিসেবে পাওয়া যায়না সেগুলি নিজস্ব তহবিল হতে কিনে প্রদান করছে বলে সেনা সদস্যরা জানিয়েছেন। এতে এলাকার নিম্নআয়ের মানুষ অত্যন্ত খুশি এবং তারা যথারীতি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology