আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:০০

ব্রেকিং নিউজ :
আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

পশু কোরবাণি নিয়ে মন্তব্য করায় মাগুরায় এক হিন্দু কলেজ ছাত্রকে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : পশু কোরবাণির বিপক্ষে ফেসবুকে  মন্তব্য করায় শুভ সরকার নামে এক কলেজ শিক্ষার্থিকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের মহানন্দ সরকারের ছেলে শুভ বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, শুভ সরকার মঙ্গলবার “এ কেমন ধর্ম, হাজারো পশু হত্যা করে উত্সব পালন’-এমন মন্তব্য করে নিজের ফেসবুকে স্টোরি বক্সে মন্তব্য প্রকাশ করে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্য নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যে ঘটনার প্রেক্ষিতে মহম্মদপুর থানা পুলিশ শুভ সরকারকে বুধবার রাতে আটক করে।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে শুভ সরকারকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology