আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা

মাগুরা প্রতিদিন : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার।

তালিকায় থাকা একমাত্র পুলিশ সুপার হলেন মাগুরার হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সন্তান আব্দুল্লাহ আরেফ।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরে পাঠানোদের মধ্যে দুজন বর্তমানে গ্রেপ্তার এবং কয়েকজন পলাতক রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে এদের অনেকেই পুলিশের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, সরকারের পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সময়েও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে এমন পদক্ষেপ একাধিকবার নেওয়া হয়েছে, যা প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology