আজ, সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৬

ব্রেকিং নিউজ :
পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন শালিখার উজগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মাগুরায় দেড় কোটি টাকার কেলেঙ্কারি কাণ্ডে ৮ মাস অপসারিত অধ্যক্ষ শ্যামল বেতন তুলছেন নিয়মিত সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা

মাগুরা প্রতিদিন : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার।

তালিকায় থাকা একমাত্র পুলিশ সুপার হলেন মাগুরার হাজিপুরের সন্তান আব্দুল্লাহ আরেফ।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরে পাঠানোদের মধ্যে দুজন বর্তমানে গ্রেপ্তার এবং কয়েকজন পলাতক রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে এদের অনেকেই পুলিশের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, সরকারের পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সময়েও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে এমন পদক্ষেপ একাধিকবার নেওয়া হয়েছে, যা প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology