আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক পেলেন মাগুরার ২৭ সাংবাদিক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৭ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক। বৃস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান সাংবাদিকদের হাতে এ চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাকালীন পরিস্থিতিতে বুধবার যশোর সার্কিট হাউজ সভাকক্ষে খুলনা বিভাগের ৯ জেলার ৩শ’৩৮ জন সাংবাদিকের অনুকুলে এ চেক বিতরণ করেন।

এর মধ্যে মাগুরার ২৭ জন, যশোরের ৪৮ জন, খুলনার ১১৪ জন, মেহেরপুরের ২৫ জন, সাতক্ষীরার ৩৪ জন, চুয়াডাঙ্গার ২৮জন, ঝিনাইদহের ২৯, নড়াইলের ২৭ জন ও বাগেরহাটের ৬ জন রয়েছে।

এ সময় তথ্যমন্ত্রী জানান, প্রাথমিক ভাবে দেড় হাজার সাংবাদিককে এই সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আবারও দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology