আজ, শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

প্রধান শিক্ষক সারমিনের স্বপ্ন পূরণ : শিশুরা পেল স্কুল ব্যাগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সদর উপজেলার কুকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমিন পারভীন। তার স্বপ্ন স্কুলটিকে তিনি নিজের মতো করে সাজাবেন। স্কুলটিকে দাঁড় করাবেন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে।

সারমিনের স্বপ্ন-নতুন ব্যাগে নতুন বই নিয়ে আনন্দ চিত্তে স্কুলে আসবে তার সব শিশু। কিন্তু শহরতলীর এ বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীই নিম্নবিত্ত। বেশীরভাগই শপিং ব্যাগ কিংবা খালি হাতেই বই নিয়ে স্কুলে আসে। বই কোনার সামর্থ তাদের অনেকেরই নেই। সবাইকে নতুন ব্যাগ দিতে খরচ অন্তত ১লাখ টাকা।

সারমিনের সঙ্গে আলাপ করে জানা যায়, নিজের দীর্ঘদিনের সেই গোপন ইচ্ছা তিনি প্রকাশ করেন নিকট আত্মীয়দের কাছে। তাদের মধ্যে দুই আত্মিয় রাজী হন ২১২ জন ছাত্রছাত্রীর সবার জন্যেই ব্যাগ সরবরাহে। কিন্তু শর্ত একটাই নাম প্রকাশ করা যাবে না। এ শর্তেই মাগুরা সদর উপজেলার কুকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে সকল ছাত্রছাত্রীকে দেয়া হয়েছে নতুন স্কুল ব্যাগ।

মঙ্গলবার সকালে স্কুল ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের হাতে অভিভাবক সমাবেশ ও শিশু বরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ব্যাগ তুলে দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ব্রজেন্দনাথ বিশ্বাস, প্রধান শিক্ষক সারমিন পারভীন, স্থানীয় কাউন্সিলর মোসলেম উদ্দীন, অভিভাবক নার্গিস পারভীনসহ অন্যরা।

সভা থেকে শিশুদের জন্য একটি আনন্দময় শিক্ষা পরিবেশ তৈরীতে সকলের সহায়তা চান প্রধান শিক্ষিকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology