আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ফ্রিল্যান্সার গড়ে তুলতে মাগুরায় ১৮৫ নারীকে ল্যাপটপ প্রদান

মাগুরা প্রতিদিন: মাগুরায় নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরীতে ১৮৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে ‘হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প’ হতে প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘হার পাওয়ার প্রকল্পের’ উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল,সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মো. আবুল কাশেম পলাশ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, প্রশিক্ষণার্থী কল্যাণী রানী বিশ্বাস ও জয়নাব খাতুন প্রমুখ।

তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেশসই ক্ষমতায়ন নিশ্চিতকল্পে এবং জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে জিওবি অর্থায়নে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” শীষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় চলমান রয়েছে। এ প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস । চলমান প্রশিক্ষণের ৪ মাস পর ৩ উপজেলার ১৮৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে শনিবার ল্যাপটপ বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology