আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৩

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভালো আছেন এমপি শিখর

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর।

তবে এখন অনেক ভালো আছেন। ধীরে ধীরে দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছেন তিনি।

তাঁর ডায়াবেটিকস্, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন সবই এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎকদের পরামর্শ মোতাবেক রেমিডিসিভির ইনজেকশন নেওয়া শেষ হলে তিনি এমপি হোস্টেলের বাসায় চলে আসবেন বলে জানা গেছে।

এমপি শিখরের মেঝ ভাই আনিসুজ্জামান সাচ্চু জানান, হালকা জ্বর আসার কারণে গত ২৯ জুলাই তাঁর ছোট ভাই সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর এবং তাঁর স্ত্রী সীমা জামান ঢাকাতে কোভিড টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ শুরু করেন। কিন্তু পরবর্তীতে চিকিৎসকরা পরামর্শ দেন রেমিডিসিভির ইনজেকশন গ্রহণের জন্য তাঁকে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে। সেই মোতাবেক তিনি দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন এবং ডা. সিনহা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে থাকেন।

তাঁর স্ত্রী সীমা জামানের অন্যান্য কোনো উপসর্গ না থাকার কারণে বাসা থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। তিনিও ভাল আছেন।

এদিকে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখরের আরোগ্য কামনায় মাগুরা, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীপুর উপজেলা জামে মসজিদে সাইফুজ্জামান শিখরের আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম সাইফুজ্জামানের চিকিৎসার সার্বক্ষণিক মনিটরিং করছেন। মাগুরা ক্লাব লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়র সাইদ রেজা তরুণসহ সকল সম্মানিত নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর এমপির রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology