আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি’র নতুন কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদিরকে সভাপতি এবং ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: জাকির হোসেনকে মহাসচিব করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নিতুন কমিটি গঠিত হয়েছে।

kমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।

এছাড়া ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন এবং রেনাটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

১৫ই মার্চ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় সমিতি’র ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্যে কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এস এম শফিউজ্জামান, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়াম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: হারুনুর রশীদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, সেনেভিয়া ফার্মা পিএলসি’র চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এস এ রাব্বুর রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি: (ভ্যাকসিন ডিভিশন)-এর ভাইস-চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও  সিমিন রহমান, এসিআই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম মহিবুজ্জামান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী, ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. (কেমিক্যাল ডিভিশন)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো: মিজানুর রহমান, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা, এরিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, জেনারেল ফার্মাসিউটিক্যালস লি.(ইউনিট-২), ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক, মিনারা এপিআই লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology