আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবে মাগুরার ত্রিমাত্রিক ফাউন্ডেশন

মাগুরা প্রতিদিন ডটকম : হট লাইন নম্বরে যোগাযোগ করলেই বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার। ডাক্তারি পরামর্শ মোতাবেক করোনা রোগীদের জরুরী চিকিৎসার জন্যে মাগুরার ত্রিমাত্রিক ফাউণ্ডেশন মহতি এই উদ্যোগ নিয়েছেন।

বুধবার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর।

ত্রিমাত্রিক ফাউণ্ডেশনের মুরসালিন শুভর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সংগঠনের সদস্য সচিব তারিক আব্দুল্লাহসহ অন্যরা।

মাগুরার এসএসসি ২০০৩ সালের ব্যাচের ছাত্রছাত্রীদের সংগঠন ত্রিমাত্রিক ফাউন্ডেশন ইতিপূর্বে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ টাকার সদাই, ১ টাকায় ইফতারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালায়। একই ধারাবাহিকতায় মঙ্গলবার ২০ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology