আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

বিনোদপুর বাজারে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ আলী ওই উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে বিনোদপুর বাজার সংলগ্ন চৌরাস্তা এলাকায় মহম্মদপুর থেকে মাগুরা সদরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোহাম্মদ আলী নিহত হন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, দুর্ঘটনা সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology