আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:০৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

বিনোদপুর স্কুলের গাছ কর্তন : ইউএনওকে মিথ্যা তথ্য দেওয়ায় ভূমি কর্মকর্তাকে শোকজ

মাগুরা প্রতিদিন ডটকম : বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে অসত্য তথ্য দেয়ার অপরাধে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মঞ্জুরুল আলমকে শোকজ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনকে নুরুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে মঙ্গলবার স্কুল ছুটির সুযোগে বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেন। এ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালকে অবগত করা হলে ঘটনা সত্যতা পেলে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। কিন্তু পরবর্তিতে মাগুরা প্রতিদিন ডটকম পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান সেখানে কোন গাছই কাটা হয়নি। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনকে নুরুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি গাছ কাটার কথা স্বীকার করে ফেলেন।

এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরাধ স্বীকার করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য বিভ্রান্তিকর। যে ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধিকে আড়াল করার বিষয়টি উত্থাপিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, বিনোদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মঞ্জুরুল আলমকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। তার তথ্যের ভিত্তিতে বক্তব্য রেখেছেন।

এ ঘটনার প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ যথাযথ পালনে ব্যর্থতা এবং অসত্য তথ্য উপস্থাপনের কারণে বুধবার বিনোদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মঞ্জুরুল আলমকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

তবে শোকজের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিনোদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মঞ্জুরুল আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology