আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫১

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার পেলেন মাগুরার মেয়ে সালমা ইসলাম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরের মেয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ইসলাম ময়মনসিংহ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পুরস্কৃত হয়েছেন।

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়।

ভার্চুয়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সালমা ইসলামের শ্রেষ্ঠত্ব বিজয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম মাগুরা প্রতিদিন ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology