আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

বুদ্ধিজীবী নিধনযজ্ঞ : পাকিস্থানকে ক্ষমা চাওয়ার আহবান মাগুরা জেলা যুব ঐক্য পরিষদের

মাগুরা প্রতিদিন ডটকম : একাত্তরে পাক সেনাদের হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মাগুরায় সোমবার মানববন্ধন সমাবেশ করেছে জেলা জেলা যুব ঐক্য পরিষদ।

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজেশ গোপাল, সাধারণ সম্পাদক অনুপ দত্ত, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন কুমার সরকারসহ অন্যরা।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকান্ডের জন্য পাকিস্থান সরকারকে দায়ি করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী প্রচারণা এবং মৌলবাদি গোষ্ঠির চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology