আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

বেস্ট রিসার্চার হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন মাগুরার প্রদীপ বিশ্বাস

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার কৃতি সন্তান প্রদীপ কুমার বিশ্বাস ডাটা কমিউনিকেশনের উপর বেস্ট রিসার্চার হিসেবে আন্তর্জাতিক পুরস্কার স্বীকৃতি ও পুরস্কার পেলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাব টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

১৫ আগস্ট ভারতের তামিলনাড়ুতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন প্রদীপ কুমার বিশ্বাস। এ বছর বিশ্বের ১৫টি দেশের ৩০ জনকে বেস্ট রিসার্চার হিসেবে পুরস্কৃত করা হয়। ওয়ার্ল্ড রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট আরএনএস আবু থাহির এই পুরস্কার প্রদান করেন।

প্রদীপ কুমার বিশ্বাসের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী মেইন্টিনেন্সি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ ইউসুফ ইমামও বেস্ট রিসার্চার হিসেবে একই সঙ্গে স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রদীপ কুমার বিশ্বাসের বাড়ি মাগুরার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের আলিধানী গ্রামে। তিনি ওই গ্রামের পরিমল কুমার বিশ্বাসের ছেলে।

আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রদীপ কুমার বিশ্বাস মাগুরা বাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করে বলেন, এমন একটি পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। ভবিষ্যতে নিজের গবেষণা কর্মের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology