আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার ৩টিসহ ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার মাগুরার ৩টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে সারাদেশে নবনির্মীত ৬৬টি মিনি স্টেডিয়ামের সাথে মাগুরার মহম্মদপুর, শ্রীপুর, শালিখা উপজেলায় প্রতিষ্ঠিত শেখ রাসেল নামে তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।

গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার মম্মদপুর থেকে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

এ উপলক্ষে মহম্মদপুরে আয়োজিত সমাবেশে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি আবু নাসের বাবলু, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology