আজ, শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২০

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

ভোট যুদ্ধে মাগুরার দুই কৃতিকন্যা আপন বোন শেলী-মিলি

নিজস্ব প্রতিবেদক : ভোটের লড়াই এ এখন ব্যস্ত সময় পার করছেন মাগুরার দুই কৃতিকন্যা, আপন বোন আয়েশা সিদ্দিকা শেলী এবং আসমা সিদ্দিকা মিলি।

নিজ পেশার কর্মকর্তাদের কল্যাণ ও স্বার্থরক্ষার প্রতিশ্রুতি নিয়ে লড়ছেন তারা।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের নির্বাহী পরিষদের নির্বাচনে মহাসচিব পদে লড়ছেন অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী।

আর ছোট বোন ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম, পিপিএম) অফিসার্স ক্লাবের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে লড়ছেন।

এই দুই কৃতিকন্যা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ ও রিজিয়া খানমের সন্তান।

অফিসার্স ক্লাবের সর্বশেষ নির্বাচনে আসমা সিদ্দিকা মিলি সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার যুগ্ম সম্পাদক পদে লড়ছেন।

আসমা সিদ্দিকা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ২৪তম বিসিএসে সহকারি পুলিশ কমিশনার পদে উত্তীর্ণ হন। ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার মিলি এর আগে প্রায় দুবছর ধরে তিনি রাজবাড়ী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি জেলার সার্বিক আইন-শৃক্সখলা অবস্থার উন্নতির পাশাপাশি বহুবিধ মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে সর্বমহলে প্রশংসিত ও পুরস্কৃত হন।

অন্যদিকে বড় বোন আয়েশা সিদ্দিকা শেলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পাশ করে বিসিএস কর ক্যাডারে উত্তীর্ণ হন। নিজ পেশা এবং একই সাথে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশ নিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে স্তন ক্যান্সার কমিয়ে আনতে নারীদের মাঝে সচেতনতা তৈরি করতে তিনি নিরলসভাবে পরিশ্রম করছেন।

আসমা সিদ্দিকা মিলি এবং আয়েশা সিদ্দিকা শেলী দুজনেই সুন্দর স্বপ্ন নির্মাণে ভোটারসহ সবার সহযোগিতা কামনা করেছেন। একই সাথে সমস্ত মাগুরাবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology