আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৯

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মঘির ঢালে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারির মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় পরিহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় মধ্যবয়সি এক পথচারির মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৩ টার দিকে ওই পথচারি মঘির ঢালের একটি দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঘির ঢাল এলাকায় সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই সেখানে সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। যে কারণে এলাকাবাসি সেখানকার রাস্তাটি প্রশস্তকরণের দাবি জানিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology