আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মহম্মদপুরের বানিয়াবহু গ্রামে চাচার হাতে ভাইপো খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাইপো খুন হয়েছে। নিহত মাফুজার মোল্যা (৩৫) ওই গ্রামের আফসার মোল্যার ছেলে। এ ঘটনা নিয়ে একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের বাসিন্দা আপন দুই ভাই আফসার মোল্যা ও কদম আলী মোল্যার মধ্যে দীর্ঘ ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ও এক পর্যায়ে হাতাহাতি হয়। যা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কদম মোল্যা ও তার সমর্থকদের লাঠির আঘাত ও ধারালো দা’য়ের কোপে মাফুজার মোল্যা (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহত মাফুজার কদম মোল্যার আপন ভাই আফসার মোল্যার ছেলে। এ সময় কমপক্ষে ৫ ব্যক্তি আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যা (৫৫)কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে  আটক করেছে।

সংঘর্ষ চলাকালিন সময়ে সবুজ মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ওসি নাসিরুল ইসলাম জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology