আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ২৩ দিনের সামিউলের মৃত্যু, অপর শিশু মাসুরার ৩০ শতাংশ পুড়ে গেছে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের রাইপুর গ্রামের পশ্চিমপাড়ায় নাজমুল মোল্লার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সামিউল নামে ২৩ দিনের একটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মাসুরা নামে ৬ বছরের অপর একটি শিশুর শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

এলাকাবাসি জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে বাড়িতে ৬ বছর বয়সী মাসুরা ও মাত্র ২৩ দিন বয়সী নবজাতক সামিউলকে রেখে নাজমুল মোল্লার স্ত্রী পাশের বাড়িতে যায়। এমন সময় বাড়িতে আগুন লেগে যায়।

নাজমুলের ভাই বাবলু জানান, ঘরের মধ্যে কেরোসিনের ল্যাম্প প্রজ্জ্বলিত অবস্থায় ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মাসুরার আর্ত-চিত্কার শুনে তাকে ঘরের টিনের বেড়া ভেঙ্গে বের করা গেলেও ২৩ দিনের ছোট্ট শিশু সামিউল মারা যায়। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। আগুনে দগ্ধ শিশু মাসুরাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের দুই হাত, পিঠ, ঘাড়, হাটু সহ প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology