আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মহম্মদপুরে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থিদের ক্রীড়া আনন্দ উৎসব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২০-২১ এর আওতায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্ত্বরে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মহম্মদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস বুধবার বিকালে এ ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করে।

ক্রীড়া প্রতিযোগিতায় মহম্মদপুর অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ৩০ জন শিক্ষার্থী দুইটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, মহম্মদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology