আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মহম্মদপুরে অধ্যক্ষ রউফ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে অধ্যক্ষ আব্দুর রউফ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শনিবার মানববন্ধন করেছে তার প্রতিষ্ঠিত হাজি মোসলেম উদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারিরা ।

দুপুরে হাজি মোসলেম উদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে অধ্যক্ষ রউফের মামা হাবিবুর রহমান অভিযোগ করেন, চলতি বছরের মার্চ মাসে প্রকাশ্য দিবালোকে মহম্মদপুর উপজেলার বড়রিয়া নতুন বাজার থেকে ধরে নিয়ে পান্নু মোল্যা এবং তার সহযোগিরা রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ রউফকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে অধ্যক্ষ রউফের ভাই আব্দুল ওহাব মিলন বাদি হয়ে বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা পান্নু মোল্যাকে প্রধান আসামী করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। গত চার মাস পুর্বে মামলার চার্জশীট দাখিল হলেও অদ্যাবধি ৪জন আসামী এখন পর্যন্ত নিম্ন আদালতে হাজির হননি। ফলে তাদেরকে পলাতক দেখিয়ে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হতে বাধাগ্রস্থ করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘মামলাটি ৪ মাস ধরে নিম্ন আদালতে পড়ে আছে। আমরা অধ্যক্ষ রউফ হত্যার বিচার নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। আমরা বাদি পক্ষ নিরুপায় হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করছি’।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology