আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মহম্মদপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিন যুবকের ১ বছর করে কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মধুমতিতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিন যুবককে এক বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা উপজেলার চরঝামা গ্রামের বাকি বিল্লাহের ছেলে রাজু, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সোহবার মোল্যার ছেলে সাবু এবং একই এলাকার শাহদাত মোল্যার ছেলে আজগর।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে তাদেকে উপজেলার ধুপুডিয়া এলাকার মধুমতি নদী থেকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মহম্মদপুর উপজেলা ভূমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগ বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪(খ) আইন লংঘন করার কারণে তাদেরকে এই দণ্ড দেয়া হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology