আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মহম্মদপুরে ইয়াবাসহ আবুল কাশেম আটক 

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে আবুল কাশেম (৩২) নামে এক যুবককে ৪৮ পিচ ইয়াবাসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। সোমবার মধ্যরাতে ওই যুবককে আটক করা হয়।

আবুল কাশেম ওই গ্রামের  আফজাল খাঁনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের এসআই তারেক হাসানের নেতৃত্বে, এএসআই লিয়াকত শরিফ, এএসআই কামরুলসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার পথে আবুল কাশেম ৪৮ পিচ ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology