আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মহম্মদপুরে পথচারীকে রক্ষা করতে গিয়ে মটর সাইকেল চালকের মৃত্যু

মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া এলাকায় এক বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মোল্যা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ম্যাক্সিমাইল গ্রামের গোলাম রসূল মোল্যার ছেলে সোহাগ চরপাড়া বাজারের ভাঙাড়ি ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানা, বুধবার দুপুরে সোহাগ মোল্যা মাগুরা সদরের ধলহরা বাজার থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে তল্লাবাড়িয়া এলাকায় তিনি দূর্ঘটনার শিকার হন। এক বৃদ্ধ মুসল্লি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে দৌঁড়ে রাস্তা অতিক্রমের চেষ্টা করলে তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল নিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক সোহাগের মৃত্যু হয়।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology