আজ, শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:০০

ব্রেকিং নিউজ :

মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে মঙ্গলবার সকালে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—ওই গ্রামের কৃষক আমিনুর রহমানের মেয়ে রাইসা (২) এবং ধোয়াইল বাজারের সেলুন ব্যবসায়ী আলিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) । তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় একপর্যায়ে দুই শিশু সবার অগোচরে পাশের পুকুরপাড়ে চলে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব কাওসার জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি দুপুরে নিহতদের বাড়িতে যান। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology