আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৪

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩২) নামের এক গার্মেন্টেস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাবুখালি ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলামিন ওই গ্রামের মতলেব মোল্যার ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, সকালে আলামিন বাড়ির ব্যবহৃত একটি মটর মেরামতের সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে অসর্তক অবস্থায় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology