আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে চিহ্নিত ভূমিদস্যুদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা।

শুক্রবার দুপুরে উপজেলার ধুলজুড়া চুড়ারগাতি বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে ভূক্তভোগীরা উপজেলার চুড়ারগাতি বকশীপুর এলাকার কাজী সিরাজুল ইসলাম ও কাজী শওকত উসমান নামে দুই ব্যক্তির নামে মসজিদ-মন্দির, বিদ্যালয়সহ জোরপূর্বক অন্যের জমি দখল, মারপিটের অভিযোগ করেন। কাজী সিরাজুল উপজেলার চুড়ারগাতী বকশিপুর এলাকার ইউসুফ এর ছেলে ও কাজী শওকত উসমান একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

ভূক্তভোগিদের মধ্যে রিয়াদুল খান, মালেক শেখ, মকলেস উদ্দিন, সাহেব আলী, তানিয়া সুলতানাসহ কয়েকজন তাদের বক্তব্যে এলাকার চিহ্নিত ওই গোষ্ঠিকে ভূমিদস্যু হিসেবে আখ্যা দিয়ে বলেন, “সিরাজুল ও শওকত উভয়ই ধুলজুড়া চুড়ারগাতী এলাকার স্কুল, মসজিদ-মন্দিরসহ শতাধিক লোকের জমি অবৈধভাবে দখল করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায়। গত বছরের ২৪ ডিসেম্বর প্রতিবাদ করতে গেলে রিয়াদুল খানের বোন অন্তঃসত্তা তানিয়ার উপর হামলা চালায় অভিযুক্তরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে গ্রামছাড়াসহ তার উপর হামলা ও মিথ্যা মামলা করে সিরাজুল ও শওকত। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অবৈধ জমি দখল নিয়ে বিভিন্ন লোকজনের বেশ কয়েকটি মামলা থানা ও বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলে তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology