আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে মাথা ও একটি পা বিহিন এক যুবকের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামের একটি পুকুর পাড় থেকে রবিবার দুপুরে আজিজুর রহমান (৩০) নামে এক যুবকের মাথা ও একটি পা বিহিন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

পরিবার সংশ্লিষ্টরা জানায়, ছোট বেলায় মা-বাবা মারা যাওয়ার পর থেকেই আজিজুর রহমান কালিকান্দি গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বসবাস করে আসছিল। শনিবার সকালে সে যশোরে যাওয়ার উদ্দেশ্য কালুকান্দি গ্রাম থেকে বের হওয়ার পর নিঁখোজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে রবিবার সকালে এলাকাবাসি নানাবাড়ি কালুকান্দি থেকে অন্তত দুই কিলোমিটার দূরে মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে একটি পুকুর পাড়ে বস্তাবন্ধি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে দুপুরের পর লাশটি উদ্ধার করে। নিহত যুবক আজিজুর রহমান মালয়েশিয়ান একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে মাথা ও একটি পা পাওয়া যায়নি।  অনুসন্ধ্যান চলছে।  এছাড়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ইতোমধ্যেই পুলিশের পাশাপাশি সিআইডি এবং পিবিআই এর পৃথক পৃথক দল তদন্ত কাজ শুরু করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology