আজ, বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস

মহম্মদপুরে সামাজিক বিরোধের জেরে কৃষক মোক্তার মোল্লা নিহত-বাড়িঘর ভাংচুর অগ্নি সংযোগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামে শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় মোক্তার হোসেন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহত মোক্তার হোসন ওই গ্রামের জল্লিল মোল্লার ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসালাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের শিবরামপুর গ্রামে মোল্ল্যা ও মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। শনিবার সকালে একটি বিরোধপুর্ণ জমির গাছকাটা নিয়ে মৃধা গোষ্ঠির লোকেরা কৃষক মোক্তার হোসেন উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ে মোক্তার হোসেন মসজিদ থেকে বের হওয়ার পর প্রতিপক্ষরা অতর্কিত হামলায় কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক মশিউর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানের আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে মোক্তার মোল্যার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে তার সমর্থিত সামাজিক দলের লোকজন প্রতিপক্ষের বাড়ি ঘরে ব্যাপক লুটপাট চালানোর পাশাপাশি একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology