আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মহম্মদপুরে হত্যা মামলায় ইউপি সদস্য আকিদুল গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে হত্যা মামলায় ইউপি সদস্য আকিদুল ইসলাম আকিরকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর গ্রামের মৃত আজিজার মোল্যার ছেলে পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আকিদুল কালিশংকরপুর গ্রামের আরিফুল হত্যা মামলার দুই নাম্বার আসামী।

হত্যা মামলার তদন্তকারী অফিসার মুজিবুর রহমান জানান, চলতি বছরের ১৬ই মার্চ উপজেলার কালিশংকর গ্রামের আরিফুল ইসলাম নামের এক যুবককে গরু চুরির অভিযোগে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মহম্মদপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার দুই নাম্বার আসামী আকিদুল ঘটনার পর থেকে পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, আকিদুল ইসলাম আকিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology