আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুর আরএসকেএইচ ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের নামে দায়েরকৃত মামলা দুদকে প্রেরণ

মাগুরা প্রতিদিন ডটকম : জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জনবল নিয়োগ এবং অর্থ আদায়সহ নানাখাতে দূর্ণীতির অভিযোগে মাগুরার মহম্মদপুর আরএসকেএইচ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার মহম্মদপুর থানায় দায়েরকৃত মামলাটির বাদি মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। মামলা নং-৭, তারিখ-১৩.০৩.২০১৯।

মামলার বাদি মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দায়িত্বরত অবস্থায় প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নানা দূর্ণীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাথ করে আসছেন। কিন্তু ২০১৭ সনের ২৪ আগস্ট এই বিদ্যালয়টিকে সরকারিকরণ করার পর তার দূর্ণীতির বিভিন্ন বিষয় নজরে আসে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মামলাটির তদন্তভার দূর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলকে দেয়া হয়েছে। তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology