আজ, রবিবার | ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১০

ব্রেকিং নিউজ :
মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

মহেশপুরে শিখরের জনসভা

নিজস্ব প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নওজেশ আলী বাঁশির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চান্সেলর আনন্দ কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, যুবরীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড, প্রদ্যুৎ কুমার সিংহ, এ্যাড. কাজী এস্কেন্দার আজম বাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের   কথা তুলে ধরে বলেন, মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। রেল লাইন নির্মাণের জন্য ১৪ শ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামীতে গোয়ালন্দ-আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু, লাঙ্গলবাঁধ বাজারের পাশে গড়াই সেতুু নির্মাণ করা হবে। মাগুরায় বিভিন্ন সড়ককে ফোর লেনে উন্নীত করা হয়েছে এবং সাইত্রিশ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত ফোর লেনে উন্নীত করা হবে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology