আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরাতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা এখন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো মাগুরাতেও অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মাগুরা জেলা নির্বাচন অফিস। লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে নির্ধারিত মোবাইল নম্বর প্রচার করা হয়েছে।

যোগাযোগের জন্যে প্রচারিত মোবাইল নম্বর হচ্ছে  মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিস : ০১৭১৬৩৫২০৫৬, শ্রীপুর পজেলা নির্বাচন অফিস : ০১৫৫০৪২৩৮৩, শালিখা উপজেলা নির্বাচন অফিস : ০১৫৫০০৪২৩৮১ এবং মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিস : ০১৯০৭৯৬৪২২৮।

বংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা অনলাইনে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে জাতীয় পরিচয়পত্র মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে। করোনা ভাইরাস (কেভিড-১৯) প্রাদুর্ভাবে মানুষের ঘর থেকে বের হওয়া অনিরাপদ হওয়ায়, নাগরিক সেবা সহজীকরণ ও দোরগোড়ায় জাতীয় পরিচয়পত্রের সেবা পৌছেঁ দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন সময় উপযোগী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এখন ঘরে বসেই নাগরিকগণ মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, ভোটার তালিকায় নাম স্থানান্তর, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল করতে পারবেন এবং জাতীয় পরিচয়পত্রের কপি ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবার জন্য services.nidw.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে নিজেকে নিবন্ধন করে একজন নাগরিক সকল সেবা পাবেন। যে-সকল নাগরিকগণ ইতোমধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। আর যে-সকল নাগরিকগণ এখনও জাতীয় পরিচয়পত্র পাননি (ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করেছেন) তারা উক্ত ওয়েব সাইট থেকে ফরম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর পাবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology