আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১১

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মাগুরায় বাপ্পী বিশ্বাস ও অনন্যা শিকদার নামে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার সকালে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল জানার পর নিজ নিজ বাড়িতে তারা আত্মহত্যা করে। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাপ্পী বিশ্বাস মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল ইসলাম বিশ্বাসের ছেলে। সে বুনাগাতী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়।

অপরদিকে, অনন্যা শিকদার একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনীল শিকদারের মেয়ে। সে কুল্লিয়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুই শিক্ষার্থী নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করে। ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর তারা মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করে তারা।

হঠাৎ করে দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

উভয় ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology