আজ, মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজির দাম দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি শ্রীপুরে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজির দাম

মাগুরা প্রতিদিন : দেশে এলপিজি আমদানি কমে যাওয়ায় সরবরাহ সংকট দেখা দিয়েছে। এতে বিইআরসির নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজির সিলিন্ডার বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়।

বিইআরসি ও আমদানিকারক সূত্র জানায়, আগস্টে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হলেও সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার টনে। অর্থাৎ এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সংকট নিরসনে আমদানিকারকদের সঙ্গে দ্রুত বৈঠক করা হবে। তবে নৌপথের জটিলতা ও কার্গো সরবরাহ স্বাভাবিক না হলে অক্টোবরেও সংকট অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology