আজ, শুক্রবার | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫

ব্রেকিং নিউজ :
যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় সাকের হত্যাকাণ্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরা প্রতিদিন : ‘তাই ব’লেই কি রইবি থেমে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য তাপস মজুমদারকে সভাপতি ও নাজলী শামীমা আখতার লাবনীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের কলেজ রোডে অবস্থিত কণ্ঠবীথি কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক সাহা।

অনুষ্ঠানে মাজহারুল হক লিপুর সভাপতিত্বে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সম্পাদক অ্যাডভোকেট মোখলেছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. যূথী সরকার, অধ্যাপক উত্তম কুমার গাইন, বিশ্বজিৎ চক্রবর্তী ও ডলি পারভীন।

সম্মেলনে জাতীয় সংগীত ও বোধন সংগীতের পাশাপাশি শাখার শিল্পীদের অংশগ্রহণে ‘তাই বলেই কি রইবি থেমে’ শীর্ষক গীতিআলেখ্য পরিবেশিত হয়।

দুপুরে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক সাহা আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্য পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম শিমুল, সবিতা দাশ ও আব্দুর রহিম।

সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফজল, কোষাধ্যক্ষ সোনালী বিশ্বাস, প্রচার সম্পাদক জয়ন্ত জোয়ার্দার, দপ্তর সম্পাদক সংগীতা বাড়ৈ ও অনুষ্ঠান সম্পাদক রাশেদ খান।

কমিটির সদস্য হয়েছেন মাজহারুল হক লিপু, মোখলেছুর রহমান, রুবায়েত ফিরোজ, সোহেলী শাহনাজ স্বপ্না, মোস্তাক আহমেদ, তুষার প্রসূন, তাজমির ইসলাম, দীপ্তি চাকী, রীতা সাহা ও অমৃতা বিশ্বাস রিয়া।

এ ছাড়া উপদেষ্টা মনোনীত হয়েছেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য, অধ্যাপক উত্তম কুমার গাইন, ডা. যূথী সরকার, অ্যাডভোকেট আফিয়া আক্তার বাণী ও খান রকিবুল হক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology