আজ, সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০২


মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের মোল্লাপাড়া-ভায়না এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় বালুমাঠের একটি পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো মোল্লাপাড়ার ইমন বিশ্বাসের ছেলে হুজাইফা (৯) ও অন্তর বিশ্বাসের ছেলে ঈসা আলী (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্বজনদের ভাষ্য, সোমবার সকাল ১০টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয় বালুমাঠের পুকুরে তাদের ডুবে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে গেল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্বজনেরা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শিশু দুটির মরদেহ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology