আজ, শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৬

ব্রেকিং নিউজ :
সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল

সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা

মাগুরা প্রতিদিন: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহ।

২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি মন্ত্রীকে দায়িত্ব পালনের জন্য ‘যোগ্য নন’ বলে মন্তব্য করেন।

পোস্টে আবু সালেহ লেখেন, ‘নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যোগ্য মন্ত্রী নন। তাকে অবিলম্বে সরিয়ে নিন।’

এ ছাড়া পোস্টে তিনি নিতাই রায় চৌধুরীর শারীরিক অবস্থা, রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। একইসঙ্গে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আবু সালেহের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পোস্টে একাধিক বানান ও ভাষাগত ত্রুটি নিয়েও অনেকে মন্তব্য করেন। পাশাপাশি তার বক্তব্য ও অভিযোগের ধরন নিয়ে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে, আবু সালেহের বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology