আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৯


এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

মাগুরা প্রতিদিন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রোজা ও পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তবে ভোটের সময়সূচি চূড়ান্ত করবে ইসি।

তিনি জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং এ জন্য বাজেট প্রস্তুত রয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology