আজ, বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৮

ব্রেকিং নিউজ :

হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় শেখ আবু সাইদ (৩৮) নামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত আবু সাইদের দাবি, সকালে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে ইটভাটা এলাকায় পৌঁছালে সারঙ্গদিয়া গ্রামের কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের হাঁটুর নিচে কোপানো হয়। এতে ডান পায়ের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়েছে বলে জানান তিনি।

পরে হামলাকারীরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এক ভ্যানচালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতোয়ার রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology