আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় গম চাষে বাম্পার ফলনের আশা

মাগুরা প্রতিদিন  : জেলায় এ বছর উচ্চ ফলনশীল গম চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি অফিস ও কৃষকরা।

চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) আওতাধীন ‘বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত গমের পাশাপাশি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গম চাষ করেছেন কৃষকরা। এ বছর জেলায় মোট  ৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে।  

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলায় ১ হাজর ৩৭৫ হেক্টর, শ্রীপুরে ২ হাজার ৫০ হেক্টর, শালিখায় ৩৩৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। চাষকৃত জমি থেকে ২০ হাজার ২৮৪ মেট্রিকটন গম উৎপাদনের সম্ভব্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিভাগের তথ্য মতে, এ মৌসুমে জেলায় বারি গম-৩০,৩২ ও ৩৩  নামের উচ্চফলনশীল জাতের গমের পাশাপাশি অন্যান্য উচ্চফলনশীল জাতের গম চাষ হয়েছে। কৃষি অফিসের পরমর্শ অনুযায়ী গম চাষের সময় রোগ বালাইয়ের হাত থেকে রক্ষার জন্য গমের বীজ শোধন করে নেয়ায় বীজ বাহিতো রোগের সংখ্যা অনেকাংশেই কমেছে। এছাড়া কৃষকরা সময় মত গম ক্ষেতে বিভিন্ন ধরনের ছত্রাক নাশক ওষুধ স্প্রে করায়  রোগ বালাই তেমন দেখা দেয়নি। এ কারণে গমের আবাদ ভালো হয়েছে।

মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের কৃষক বাবু মল্লিক জানান, তিনি এ বছর ৪৬ শতক জমিতে কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীল বারি-৩০ জাতের গমের  চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে অন্তত ১৮ মণ গম পাবার আশা করছেন তিনি।
জেলার অন্যান্য কৃষকরাও গম চাষে ভালো ফলন পাবার আশাবাদ ব্যক্ত করেছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন,  আবহওয়া অনুকুলে থাকায় মাগুরায় গমের আবাদ ভালো হয়েছে। রোগবালায় এর প্রকোপ তেমন নেই। যার সুফল পাবেন কৃষকেরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology