আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় চিয়াসিডের আবাদ সম্প্রসারণে কৃষক আক্কাস আলির ব্যাক্তি উদ্যোগ

মাগুরা প্রতিদিন: সারাদেশে চিয়াসিড এর চাষ বাড়াতে বিজ বিতরণের উদ্যোগ নিয়েছেন মাগুরার শারীরিক প্রতিবন্ধী কৃষি উদ্যোক্তা আক্কাস খান।

শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামে নিজ বাড়িতে এ বীজ বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরাসহ পার্শ্ববর্তি ৫ জেলার কৃষি উদ্যোক্তাদের হাতে এ বীজ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইয়াছিন আলী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।

বীজ বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তা আক্কাচ খান বলেন, আমি চাই চিয়াসিডের মত এই সুপারফুড যাতে বিদেশ থেকে আমদানি না করতে হয় এবং সারাদেশে এই চাষ ছড়িয়ে দেওয়া যায় সে জন্যই ২ শতাধিক কৃষকের মাঝে এই বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, আক্কাস খানের মতো শারীরিক প্রতিবন্ধী যুবক যে উদ্যোগ নিয়েছে সেটি সত্যিই প্রশংসনীয়। আমরা আক্কাচ খান সহ যে সকল কৃষক কৃষিকে আধুনিক করতে পরিশ্রম করে যাচ্ছে তাদের পাশে আছি। আপনারা যে কেউ যেকোনো সহযোগিতার জন্য আমার কাছে চলে আসতে পারেন। 

উল্লেখ্য মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ীর ২ শতাধিক কৃষকের মাঝে চিয়াসিড এর বিজ বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology