আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় ছেলের মটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বন্দনা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের শাহিনুর খন্দকারের স্ত্রী।

রবিবার (১৫ জুন) রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ধলহারা মান্দারতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাহাবী হোসেন তার মা বন্দনা খাতুনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ধলহারা এলাকা থেকে মাগুরা শহরে ফিরছিলেন। পথে মান্দারতলা এলাকায় পৌঁছালে তিনি সড়কে যুক্ত একটি গতিরোধক দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পেছনে বসা বন্দনা খাতুন ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে ওসি আইয়ুব আলী জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology