আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন : মাগুরায় মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও ঔষধ সংরক্ষণ এবং ব্যবহার করার অপরাধে শহরের ভিআইপি ক্লিনিক ও মেসার্স মডার্ণ ডেন্টাল কেয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা স্যানেটারি ইন্সপেক্টর জনাব দিলীপ কুমার প্রমাণিক অংশ নেন।

বুধবার সকালে শহরের কলেজ রোডের ভিআইপি ক্লিনিক অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিকটিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও ঔষধ সংরক্ষণ এবং ব্যবহারের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার দায়ে মেসার্স মডার্ন ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

জেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology