আজ, শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

মাগুরায় নামযজ্ঞ থেকে ফেরার পথে দূর্ঘটনায় ৩ জন নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া হাজাম বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫/৭ আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতাল ও শালিখা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দে’র স্ত্রী নিরুপমা দে (৪৫), একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুস্প রানী দে (৪০) এবং  নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার (৫০)।

মাগুরার শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে ভক্তরা একটি সিএনজিযোগে নামযজ্ঞ এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি নসিমন সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্প। এ সময় আহত  পাঁচজনকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ব্যবসায়ী মধু শিকদার (৫০)।

সিএনজিটিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী। 

আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নিহত নিরুপমা দে’র স্বামী নিতাই দে ও সিএনজি চালক বাবলু।

দূর্ঘটনার পর শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology